News71.com
 Bangladesh
 17 May 17, 12:53 PM
 221           
 0
 17 May 17, 12:53 PM

চট্টগ্রামের সন্দ্বীপে যুবলীগ নেতা সোহেল রানাকে গুলি করে হত্যা।।  

চট্টগ্রামের সন্দ্বীপে যুবলীগ নেতা সোহেল রানাকে গুলি করে হত্যা।।   

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সোহেল রানা বাবলু (২৭) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে উপজেলার হরিশপুর ব্রাহ্মণ সাঁকো এলাকায় এই ঘটনা ঘটে। তিনি সন্দ্বীপ পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়,আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা গ্রুপের সমর্থক ছিলেন সোহেল রানা। বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন