News71.com
 Bangladesh
 17 May 17, 03:41 PM
 229           
 0
 17 May 17, 03:41 PM

বনানী ধর্ষণকাণ্ডের ঘটনাস্থল রেইনট্রির মালিককে ২৩ মে ফের তলব শুল্ক গোয়েন্দার।।

বনানী ধর্ষণকাণ্ডের ঘটনাস্থল রেইনট্রির মালিককে ২৩ মে ফের তলব শুল্ক গোয়েন্দার।।

নিউজ ডেস্কঃ বনানী ধর্ষণকাণ্ডের ঘটনাস্থল অভিজাত হোটেল রেইনট্রির ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. হারুন আদনানকে ২৩ মে কাকরাইলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ফের তলব করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগের তলবে আজ বুধবার বেলা ১১টায় তার উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা থেকে বিরত থাকেন তিনি। তার বদলে আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হন।

এ সময় হারুন আদনান অসুস্থ উল্লেখ করে হাজিরা দেয়ার জন্য তার পক্ষে এক মাসের সময় চেয়ে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর। আবেদনের প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত ‍অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এক সপ্তাহের সময় মঞ্জুর করে হারুন আদনানকে আগামী ২৩ মে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন