News71.com
 Bangladesh
 17 May 17, 03:42 PM
 231           
 0
 17 May 17, 03:42 PM

নারায়ণগঞ্জে ৪ জনকে হত্যার দায়ে ২৩ আসামির ফাঁসির আদেশ।।  

নারায়ণগঞ্জে ৪ জনকে হত্যার দায়ে ২৩ আসামির ফাঁসির আদেশ।।   

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে চারজনকে হত্যার দায়ে ২৩ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন নাহারের আদালত এ রায় ঘোষণা করেন। মামলার মোট ২৩ আসামির মধ্যে ১৯ জন আদালতে উপস্থিত ছিলেন,বাকি ৪ জন পলাতক রয়েছেন। আসামিদের দোষ প্রমাণিত হওয়ায় আদালত ২৩ জনেরই ফাঁসির আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ।

আদালতে উপস্থিত ১৯ আসামি হলেন- মামলার প্রধান আসামি আবুল বাশার কাশু, ডালিম,ইয়াকুব আলী,রফিক,হালিম,রুহেল,শাহাবুদ্দিন,লিয়াকতআলী মাস্টার,সিরাজ উদ্দিন,ইদ্রিস আলী,মোহাম্মদ হোসেন,আবু কালাম,আহাদ আলী,ইউনুছ আলী,জহির উদ্দিন,ফারুক হোসেন,গোলাম আযম,আব্দুল হাই ও খোকন। মামলার পলাতকরা হলেন- আল-আমিন,রুহুল আমিন,তাজুল ইসলাম ও হারুন।

২০০২ সালের ১২ মার্চ বর্তমান আড়াইহাজার থানা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই বারেক, ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগের কর্মী ফারুক ও কবীরকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করে তৎকালীন গোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশু ও তার লোকজন। এ ঘটনায় ২৩ জনকে পুলিশ অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন