News71.com
 Bangladesh
 17 May 17, 03:55 PM
 230           
 0
 17 May 17, 03:55 PM

রাজধানীর যাত্রাবাড়ীতে ১০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩।।  

রাজধানীর যাত্রাবাড়ীতে ১০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩।।   

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১০ লাখ টাকার জাল নোটসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়,গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাগর, সজীব ও দাদা হানিফ নামে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন