
নিউজ ডেস্কঃ তিন দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন শন ক্যারল। পরিদর্শনের সময় বিদেশি দলের ড্রেসিংরুম ও ভিউইং এরিয়া ঘুরে দেখেন তিনি। কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গেও। এর আগে তিনি দেখা করেন র্যা ব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে বাংলাদেশ সফরকে ‘ফলপ্রসূ’বলে মন্তব্য করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই প্রধান নিরাপত্তা কর্মকর্তা।
এ ব্যাপারে আশাবাদী বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরীও। তিনি জানান, সফর নিয়ে ক্যারল ইতিবাচক প্রতিবেদন জমা দেবেন। অস্ট্রেলিয়া দলও এবার বাংলাদেশ সফরে আসবে। জানা গেছে,ক্যারল অস্ট্রেলিয়া ফিরে যাবেন আজই। ১৮ আগস্ট অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের আসার কথা। তার আগে অন্যান্য সুযোগ-সুবিধা দেখতে জুলাইয়ে বাংলাদেশে আসবে তাদের আরেকটি প্রতিনিধি দল।