News71.com
 Bangladesh
 17 May 17, 10:15 PM
 217           
 0
 17 May 17, 10:15 PM

শ্রমিকদের ভর্তুকি ও পাট কেনার জন্য হাজার কোটি টাকা বরাদ্দের সুপারিশ।।

শ্রমিকদের ভর্তুকি ও পাট কেনার জন্য হাজার কোটি টাকা বরাদ্দের সুপারিশ।।

 

নিউজ ডেস্কঃ পাট খাতে নিয়োজিত শ্রমিকদের ভর্তুকি ও নির্ধারিত সময়ে পাট কেনার জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে অন্যান্য কৃষি পণ্যের মতো পাট পণ্যে সরকারি ভর্তুকি,বিজেএমসির লোকসান কমানো,২০২০ সালের মধ্যে বিজেএমসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ করে কমিটি। সংসদ ভবনে আজ বুধবার অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, আ. মজিদ মণ্ডল এবং সাবিনা আক্তার তুহিন বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয় জানায়,বৈঠকে কমিটির প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়,আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিল বিক্রির কোনো পরিকল্পনা বিটিএমসির নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিএমসির বন্ধ মিলগুলো চালু ও আধুনিক মেশিন স্থাপনের নির্দেশনা দিয়েছেন। বর্তমানে মিলটি ভাড়ায় পরিচালিত হচ্ছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আধুনিকায়নের মাধ্যমে পিপিপিতে মিলটি পরিচালনার জন্য কার্যক্রম চলমান রয়েছে। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব,বিজেএমসির চেয়ারম্যান,বিটিএমসির চেয়ারম্যান,পাট অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন