News71.com
 Bangladesh
 17 May 17, 10:24 PM
 223           
 0
 17 May 17, 10:24 PM

গোপালগঞ্জে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী বহুমূখী পাট পণ্যের মেলা।।

গোপালগঞ্জে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী বহুমূখী পাট পণ্যের মেলা।।

 

নিউজ ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার থেকে গোপালগঞ্জে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী সোনালী আঁশের বহুমূখী পাট পণ্যের একক মেলা। বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়াধীন জুট ডাইভারসিভিকেশন প্রমোশন সেন্টার” (জেডিপিসি)-র উদ্যোগে এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত এ মেলায় ৩০ টি স্টলে থাকবে পাটের তৈরি বিভিন্ন প্রকার ব্যাগ,কাগজ,অফিস আইটেম,নার্শারী আইটেম,হোম টেকস্টাইল, কার্পেট,পাটের সূতা,ফ্লোর ম্যাট,খেলনা,গিফট আইটেম,পরিধেয় বস্ত্র এবং বিভিন্ন ধরনের শো-পিস সহ গৃহস্থলি কাজে ব্যবহারযোগ্য অন্যান্য প্রয়োজনীয় ও বাহারী পণ্য।

ঢাকাসহ সারা দেশের বিপুল সংখ্যক বহুমূখী পাট পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাগণ পরিবেশ বান্ধব নতুন নতুন ডিজাইন সমৃদ্ধ পণ্যের পসরা নিয়ে এ মেলায় অংশ নেবেন। মেলার পাশাপাশি সেখানে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গির হোসেন সাংবাদিকদেরকে এসব তথ্য জানান। এসময় “জুট ডাইভারসিভিকেশন প্রমোশন সেন্টার”এর পরিচালক মোঃ মাঈনুল হক উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন