
নিউজ ডেস্কঃ আজ বুধবার সন্ধ্যায় লালমনিরহাটে জাতীয় পার্টি থেকে ৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। জেলা শ্রমিক দল অফিসে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি গোলাম মোস্তফা লেবুসহ উপজেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়া কালিগঞ্জ উপজেলার চলবলা,মদাতি,চন্দ্রপুর ও কাকিনা ইউনিয়ন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুবদল সভাপতি আফজাল হোসেন,কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,স্বেচ্ছাসেবকদল সম্পাদক সাজু পাটোয়ারী,জেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন লিমন প্রমুখ।