News71.com
 Bangladesh
 18 May 17, 10:47 AM
 223           
 0
 18 May 17, 10:47 AM

৩ চ্যালেঞ্জ নিয়ে শেষ হলো জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সম্মেলন।।  

৩ চ্যালেঞ্জ নিয়ে শেষ হলো জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সম্মেলন।।   

নিউজ ডেস্কঃ জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডবিøউটিও) সেক্রেটারি তালিব রেফাই বলেছেন,বিশ্বের সামনে আমাদের ৩ টি চ্যালেঞ্জ। সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা,বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং সর্বশেষ চ্যালেঞ্জ হল বিশ্বে একটি টেকসই উন্নয়ন সাধন করা। এতে করে বিশ্ব মানুষের জন্য বসবাসের উপযোগী হয়ে উঠবে। আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু বেভিউ তে ৩ দিনব্যাপী জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার ২৯তম এশিয়া ও প্যাসিফিক কমিশন (সিএপি) এবং দক্ষিণ এশিয়া কমিশনের (সিএসএ) যৌথ সম্মেলনের শেষে তিনি এই কথা বলেন।

তিনি বলেন,আমরা একটি বাসযোগ্য পৃথিবীতে বসবাস করতে চাই। যেটা হবে ক্ষুধা মুক্ত,সন্ত্রাস মুক্ত। যেখানে মানুষের টেকসই অর্থনীতি ও সমৃদ্ধি বজায় থাকবে। এই সম্মেলনে এসে আমরা ২ টি সিদ্ধান্ত নিয়েছি। প্রথমত আগামীতে আমরা একটা সুন্দর ও সমৃদ্ধশালী বিশ্বে বাস করতে চাই এবং বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধান করে সুন্দর একটি পৃথিবী গড়ে তুলতে চাই।

আন্তর্জাতিক সন্ত্রাসবাদও সমস্যা কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,সমস্যা বলতে আমরা সন্ত্রাসবাদকে বুঝাচ্ছি না। বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক সক্ষমতা,সামাজিক স্থিতি,সামাজিক বৈষম্য এগুলোকে বুঝিয়েছি। কারণ বিশ্বের প্রতিটি দেশেরর মধ্যে সমতা বিধান জরুরি। ২০১৮ সালে এই নিয়মিত সম্মেলন ফিজিতে অনুষ্ঠিত হবে এবং ২০১৯ সালে আবার এশিয়াতে এই সম্মেলনটি ভারতে অনুষ্ঠিত হবে। তিনি বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামের মত একটি শহরে এবারের সম্মেলনটি আয়োজন করতে পেরে অনেক খুশি এবং বাংলাদেশের সংশ্লিষ্ট মানুষদের ধন্যবাদ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন