News71.com
 Bangladesh
 18 May 17, 01:05 PM
 233           
 0
 18 May 17, 01:05 PM

মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, ১ ডাকাত নিহত।।  

মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, ১ ডাকাত নিহত।।   

নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক ডাকাত নিহত হয়েছে। গতকাল বুধবার রাত ২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চোঁখতোলা মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দুই জন সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন-গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) বকতিয়ার হোসেন ও কনস্টেবল আব্দুল হক। ঘটনাস্থল থেকে দুটি তাজা হাতবোমা,একটি এলজি শার্টারগান,এক রাউন্ড বন্দুকের গুলি, দুটি দেশীয় অস্ত্র ও ২১ হাত দড়ি উদ্ধার করে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান,মেহেরপুর-কুষ্টিয়া সড়কে একদল ডাকাত সড়কের উপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনও পাওয়া যায় নি বলেও জানান আনোয়ার হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন