News71.com
 Bangladesh
 18 May 17, 01:36 PM
 297           
 0
 18 May 17, 01:36 PM

দুই বছর কারাভোগের পর ১৯ বাংলাদেশী নারীকে দেশে ফেরত দিল বিএসএফ।।  

দুই বছর কারাভোগের পর ১৯ বাংলাদেশী নারীকে দেশে ফেরত দিল বিএসএফ।।   

নিউজ ডেস্কঃ দুই বছর ভারতে কারাভোগের পর গতকাল বুধবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ১৯ জন বাংলাদেশি নারীকে হস্তান্তর করেছে বিএসএফ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফ জানান, ফেরত আসা নারীরা গত দুই বছর আগে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যান। কলকাতা শহরে কাজের সন্ধানে ঘোরাঘুরি করার সময় তারা আটক হন সে দেশের পুলিশের হাতে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

দুই বছর কারাভোগ শেষে তাদের আশ্রয় হয় রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি শেল্টার হোমে। সেখান থেকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের পর গতকাল বুধবার রাতে ১৯ জন বাংলাদেশি নারীকে ভারত সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ। ফিরে আসাদের সবার বাড়ি নড়াইল,বাঘেরহাট,ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। এদের সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে ওই রাতেই পোর্ট থানা পুলিশ তাদেরকে আহছানিয়া মিশন ও রাইটস যশোর নামে দুটি এনজিওর হাতে তুলে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন