News71.com
 Bangladesh
 18 May 17, 06:22 PM
 175           
 0
 18 May 17, 06:22 PM

চট্টগ্রামে ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা মো. লোকমানকে কুপিয়ে হত্যা।।

চট্টগ্রামে ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা মো. লোকমানকে কুপিয়ে হত্যা।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. লোকমানকে (৩৮) রাতের আধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার গভীর রাতে ফতেপুরের হেলাল চৌধুরী পাড়ায় নিজের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্ত শেষে লাশ হাটহাজারীর গ্রামের বাড়িতে নিয়ে যায় বলে জানা যায়। তবে বিকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানা যায়। লোকমান স্থানীয় মুনির আহমেদের ছেলে।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন,গত বুধবার রাত দেড়টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় সড়ক আটকে হামলাকারীরা লোকমানকে ছুরি মারে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ৩টার দিকে লোকমান মারা যান। তার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, পূর্ব শক্রতার জের ধরে লোকমানকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন