News71.com
 Bangladesh
 18 May 17, 07:32 PM
 184           
 0
 18 May 17, 07:32 PM

বিএনপির নেতা বরকতউল্লাহ বুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ।।

বিএনপির নেতা বরকতউল্লাহ বুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর রামপুরা থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।এর আগে,তিনি জানান,রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৩১টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন বরকত উল্লাহ বুলু। ২০১৫ সালে হরতাল অবরোধ চলাচলে নাশকতার অভিযোগে এই মামলাগুলো দায়ের করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন