News71.com
 Bangladesh
 18 May 17, 08:55 PM
 188           
 0
 18 May 17, 08:55 PM

পাবনায় সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তাসহ নিহত ২ গুরুতর আহত ৩।।  

পাবনায় সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তাসহ নিহত ২ গুরুতর আহত ৩।।   

নিউজ ডেস্কঃ পাবনার সুজানগরে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারি ভূমি কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ বিকেল ৫ টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের তাঁতীপাড়া মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,পাবনা পৌর সদরের নুরপুর মহল্লার আসাদুজ্জামান লিটন (৪৫) ও সিএনজি অটোরিকশা চালক সদর উপজেলার ভাড়ারা গ্রামের জিফাত সরদারের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫)। এদের মধ্যে লিটন সুজানগর উপজেলার উপ-সহকারি ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন- লিটন (৩০), ফরহাদ (৩৫) ও একজন অজ্ঞাত।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান,আজ বিকেল ৫ টার দিকে সুজানগর থেকে একটি পিকআপ ভ্যান পাবনার দিকে যাচ্ছিল। ঘটনার সময় পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের তাঁতীপাড়া মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টে চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন