News71.com
 Bangladesh
 18 May 17, 10:12 PM
 173           
 0
 18 May 17, 10:12 PM

আগামী শনিবার জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ।।

আগামী শনিবার জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ।।

নিউজ ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর কেন্দ্রীয় প্রতিনিধি সভা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। আগামী শনিবার সকাল ১০ টায় গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এ সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির ও উপদেষ্টামণ্ডলীর সদস্য, মহানগর ও থানা কমিটি এবং জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন। প্রতিনিধি সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু সভাপতিত্ব করবেন।

আজ বৃহস্পতিবার জাসদের সহ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়,প্রতিনিধি সভায় সারা দেশে থেকে ১৩শ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে। জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন