News71.com
 Bangladesh
 18 May 17, 10:38 PM
 210           
 0
 18 May 17, 10:38 PM

সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু।।  

সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু।।   

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ছাতকের চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে ওয়েলডিং কারখানায় কর্মরত হুমায়ূন আহমদ (৩০) ও মামুন আহমদ (২২) নামে দুই ভাই মারা গেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার ভল্লবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা চরমহল্লা ইউনিয়নের ভল্লভপুর গ্রামের জমির আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার সকাল থেকে গ্রামের সিরাজ মিয়া মেম্বারের বাড়িতে স্টিলের দরোজা জানালা ফিটিংসের কাজ করছিলেন এই দুই ভাই। রাত ৮টায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। আশঙ্কাজনক অবস্থায় তাদের কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান জানান,কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েলডিং কারখানার দুই ভাই মারা গেছেন। তাদের লাশ কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন