
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের বর্ধিতা সভা আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়,বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,উপদেষ্টা পরিষদ,জাতীয় পরিষদ সদস্যবৃন্দ,দলীয় মন্ত্রী পরিষদের সদস্য ও জাতীয় সংসদ সদস্য,সকল জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক,দপ্তর ও উপ-দপ্তর সম্পাদক,প্রচার ও প্রকাশনা,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।