News71.com
 Bangladesh
 18 May 17, 10:46 PM
 226           
 0
 18 May 17, 10:46 PM

নেত্রকোনায় সফরে গিয়ে রিকশায় চড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।  

নেত্রকোনায় সফরে গিয়ে রিকশায় চড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।   

নিউজ ডেস্কঃ নেত্রকোনার খালিয়াজুরী সফরে গিয়ে রিকশায় চড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খালিয়াজুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হেলিপ্যাড পর্যন্ত রিকশায় আসেন। অল্প সময়ের জন্য হলেও হাওরাঞ্চলে শেখ হাসিনার এ রিকশা ভ্রমণ বেশ আগ্রহের সঙ্গে দেখেছে কয়েক হাজার জনতা। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যানে চড়ে নিজ এলাকা ঘুরে দেখেছিলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ও তাঁর স্ত্রী-কন্যারা।


বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শনে আজ বৃহস্পতিবার সকালে নেত্রকোনায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে করে খালিয়াজুড়ীতে পৌঁছান তিনি। এরপর তিনি খালিয়াজুড়ী উপজেলা কলেজ মাঠে ফসলহারা কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। পরে প্রধানমন্ত্রী ৭০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল ও এক হাজার টাকা করে অনুদান দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী বল্লভপুর গ্রামে গিয়ে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এরপরে দুপুরে ক্ষতিগ্রস্তদের সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী দুটি রিকশা বিতরণ করেন। এ সময় তিনি একটি রিকশায় চড়েন। রিকশায় চড়ে তিনি খালিয়াজুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হেলিপ্যাড পর্যন্ত যা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন