News71.com
 Bangladesh
 18 May 17, 10:47 PM
 212           
 0
 18 May 17, 10:47 PM

বনানীতে ধর্ষণ ঘটনার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলেন শাফাত ও সাকিফ।।  

বনানীতে ধর্ষণ ঘটনার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলেন শাফাত ও সাকিফ।।   

নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি শাফাত আহমেদ ও সাদমান সাকিফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁরা এই জবানবন্দি দেন। পরে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বলেন,বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় সাফাত ও সাকিফ স্বীকারোক্তি দিয়েছেন। আদালত সূত্র বলছে,ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব আসামি শাফাত আহমেদের জবানবন্দি রেকর্ড করেন। আর সাদমান সাকিফের জবানবন্দি রেকর্ড করেন মহানগর হাকিম ছাব্বির ইয়াসির আহসান চৌধুরী।

এর আগে পুলিশের পক্ষ থেকে শাফাত ও সাকিফকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। মামলার প্রধান আসামি শাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ১১ মে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার হন মামলার চার ও পাঁচ নম্বর আসামি শাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী। গতকাল বুধবার গ্রেপ্তার হন আবদুল হালিম ওরফে নাঈম আশরাফ। গত ২৮ মার্চ রাজধানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে দুই ছাত্রী জানান,২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাঁদের নেওয়া হয়। সেখানে ধর্ষণের শিকার হন তাঁরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন