News71.com
 Bangladesh
 18 May 17, 11:47 PM
 201           
 0
 18 May 17, 11:47 PM

মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সন্মেলন

মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সন্মেলন

মো: সোহান, পাইকগাছা : পাইকগাছায় আদালতের স্থিতিবস্থা ও প্রসাশনের ১৪৪ ধারা ভঙ্গ করে স্বামীর প্রতিপক্ষ সেনা সদস্য আঃ রব ও সালাম গংরা নিজেদের দখলে থাকা মিনহাজ বদ্ধ জলমহলের পাল্টা দখল চেষ্টার অভিযোগে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে । একাধিক মামলায় জেল হাজতে আটক উত্তর আমিরপুরের মাহমুদ গাজীর ছেলে এবি এম এনামুল হকের স্ত্রী গাজী সুলতানা পারভীন বৃহস্পতিবার সকালে পাইকগাছা- প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,আমাদের দখলে থাকা মিনহাজ জলমহল থেকে উচ্ছেদের জন্য প্রতিপক্ষ রব-সালাম গং রা স্বামী সহ এলাকার নিরাপরাধ ব্যক্তিদের নামে একাধিক মামলা দিয়ে হয়রানি করছে এবং সর্বশেষ ১৫ মে পুলিশ আমর স্বামী কে আটক করলে সুযোগ বুঝে প্রভাবশালী সেনাসদস্য রব গংরা ঘেরের বাসায় অস্ত্র গুলি রেখে স্বামী -এনামুল কে পরিকল্পিতভাবে ফাসিয়েছেন বলে তিনি দাবী করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন