
নিউজ ডেস্কঃ যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে জমিজমা ভাগাভাগি করাকে কেন্দ্র করে ভাইপো ও ভাইদের লাঠির আঘাতে নূর আলম শেখ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়। সূত্র জানায়,বৃহস্পতিবার সকালে উপজেলার শংকরপাশা গ্রামের ফকিরপাড়ায় মৃত আবদুল খালেকের পাঁচ ছেলে মিলে জমিজমা ভাগাভাগি করতে এক জায়গায় মিলিত হন। এক পর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এসময় ভাইদের এবং এক ভাইপোর লাঠির আঘাতে কৃষক নূর আলম শেখ গুরুতর আহত হন।
আহত অবস্থায় নূর আলমকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান। এ ব্যাপারে থানার ওসি মো. আনিসুর রহমান জানান,এখনও পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।