
নিউজ ডেস্কঃ সৌদি আরবের জেদ্দায় ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪২তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ থেকে ১৮ মে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অর্থমন্ত্রী ১৬ থেকে ১৮ মে তিন দিনের বোর্ড অব গভর্নর বৈঠকে যোগ দেন। এই সম্মেলনে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী উন্নয় ব্যাংকের প্রেসিডেন্ট ড. বান্দার বীন হাজ্জার। এই সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অর্থনৈতিক বিভাগের সচিব কাজী সফিকুল ইসলাম,অতিরিক্ত সচিব শামসুল আলম,রিয়াদ দুতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মোহাম্মদ আবুল হাসান। এছাড়াও ব্রাক, আহাসানিয়া মিশন ও অর্থনৈতিক বিভাগসহ তিনটি প্রতিনিধি দলের সদস্যরা।
তিনদিনের এই সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল জেদানের সঙ্গে দেশের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন। প্রতিষ্ঠানটির ৫৭টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহনে অনুষ্ঠিত সম্মেলনে আইডিবির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় আইডিবি ও বাংলাদেশের মধ্যে পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন প্রকল্পের অধীনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে ২০০০ প্রতিনিধি অংশ নেয়। আইডিবি গ্রুপ সদস্য দেশের সম্ভাবনা কাজে লাগানো এবং চ্যালেঞ্জ মোকাবেলার সিদ্ধান্ত গ্রহণের জন্য এটি একটি আদর্শ সরকারের শীর্ষ পর্যায়ের প্যানেলিস্ট, বেসরকারি খাতের প্রতিনিধি,শিক্ষাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সপ্তাহব্যাপী এই বৈঠকে যোগ দেন। এ সময় সেমিনার ও মূল অধিবেশন অনুষ্ঠিত হয়।