News71.com
 Bangladesh
 19 May 17, 10:46 AM
 276           
 0
 19 May 17, 10:46 AM

আজকের আবহাওয়া।।  

আজকের আবহাওয়া।।   

নিউজ ডেস্কঃ আগামী ৪৮ ঘণ্টায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ শুক্রবার সকাল ৭টা থেকে ঢাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস জানায়,লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে,যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর,খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন