News71.com
 Bangladesh
 19 May 17, 03:40 PM
 200           
 0
 19 May 17, 03:40 PM

আওয়ামী লীগকে পরগাছামুক্ত করা হবে ।। সাধারন সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগকে পরগাছামুক্ত করা হবে ।। সাধারন সম্পাদক ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে পরগাছামুক্ত করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন,আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে আওয়ামী লীগকে পরগাছামুক্ত করা হবে। অনুপ্রবেশকারী ঠেকাতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রেহের ক্ষেত্রে সব ধরনের নিয়ম নীতি মেনে চলতে হবে। তিনি আজ শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ওই সভার পাশাপাশি সংবাদপত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন,আমরা বিএনপির সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলাম। কিন্তু তারা সমঝোতার পথ বন্ধ করে দিয়েছিল। তারা এখন ক্ষমতায় আসতে বিদেশিদের কাছে নালিশ করছে। নালিশ করলে জনগণের কাছেই করতে হবে, বিদেশিদের কাছে নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন