News71.com
 Bangladesh
 19 May 17, 09:32 PM
 207           
 0
 19 May 17, 09:32 PM

কক্সবাজার বিমান বন্দর থেকে ৩টি শক্তিশালী বোমা উদ্ধার।।

কক্সবাজার বিমান বন্দর থেকে ৩টি শক্তিশালী বোমা উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজার বিমান বন্দরের নির্মাণ কাজ করার সময় তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিমান বন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ চলাকালে রানওয়ের পূর্ব পাশের এলাকা থেকে অবিস্ফোরিত শক্তিশালী বোমা তিনটি উদ্ধার করা হয়। কক্সবাজার বিমান বন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মহন্ত বলেন, হয়তো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে এসব বোমা এতকাল অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পোঁতা ছিল। এগুলো আজ শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় করে। প্রসঙ্গত কক্সবাজার বিমান বন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ চলাকালে এর আগেও এরকম আরো কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন