News71.com
 Bangladesh
 19 May 17, 09:41 PM
 162           
 0
 19 May 17, 09:41 PM

খালেদা জিয়ার ভিশন ২০৩০ নেতা-কর্মীরা নতুন করে স্বপ্ন দেখছে।। মির্জা ফখরুল

খালেদা জিয়ার ভিশন ২০৩০ নেতা-কর্মীরা নতুন করে স্বপ্ন দেখছে।। মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ইতিবাচক রাজনীতি করতে চায়। অতীতের সকল জড়তা,গ্লানি মুছে ফেলে আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে রাজনীতি করতে চায়। সে কারণে দেশের মানুষের কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ নির্ধারণ করেছেন। এই ভিশনে বিএনপির নেতাকর্মীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। আর সব কিছুর উপর নির্ভর করছে একটি গণতান্ত্রিক পদ্ধিতে,সকল দলের উপস্থিতিতে সুষ্ঠ নির্বাচন। আজ শুক্রবার বিকেল ৫টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সম্মেলন উপলক্ষ্যে এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার দাবি করে দলীয় সরকারের অধিনে নির্বাচন ফিরিয়ে নিয়েছিল। সেটা ২০১৪ সালের ৫ই জানুয়ারি এক তরফা নির্বাচন করে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত করে ভোট বিহীন সরকার গঠন করেছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গড়ে উঠেছে “যখনই যে দল ক্ষমতায় যায়,তখনই সে দল নির্বাচন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করতে চায়”। আওয়ামী লীগের ক্ষেত্রেই সেটি সবচেয়ে বেশি করে প্রযোজ্য বলে অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আরো বলেন,আমরা নির্বাচন চাই। সেই নির্বাচন হতে হবে নির্দলীয় সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধিনে। সাম্প্রতিক যে অভিজ্ঞতা,যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়ে থাকে সেটি অবাধ নিরপেক্ষ সরকার হবে না। এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক তৈমুর রহমান,পৌর মেয়র মির্জা ফয়সল আমিন প্রমুখ। উল্লেখ্য,আগামী ২৪ মে ঠাকুরগাঁও জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন