News71.com
 Bangladesh
 19 May 17, 09:46 PM
 198           
 0
 19 May 17, 09:46 PM

ঝিনাইদহে জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি।।

ঝিনাইদহে জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর ও সদর উপজেলায় জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেপ্তার তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন ঝিনাইদহের মহেশপুরের বজরাপুর গ্রামের জহুরুল ইসলাম,সদরের চুয়াডাঙ্গা গ্রামের সেলিম রেজা ও প্রান্ত হোসেন। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলি শেখ জানান,আজ শুক্রবার বিচারিক হাকিম কাজী আশরাফুজ্জামানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জহুরুল ইসলামের জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।

এর আগে গত মঙ্গলবার ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানায় র্যাহবের অভিযানে গ্রেপ্তার সেলিম রেজা (৪৫) ও প্রান্ত হোসেন (২০) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। র্যা ব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান,গতকাল বৃহস্পতিবার বিকেলে মুখ্য বিচারিক হাকিম এস এম মনিরুজামানের আদালতে তারা দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তিনি আরো জানান,জবানবন্দি গ্রহণের পর তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন