News71.com
 Bangladesh
 20 May 17, 11:07 AM
 165           
 0
 20 May 17, 11:07 AM

রংপুরে ডাকাতি মামলায় আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার।।

রংপুরে ডাকাতি মামলায় আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার।।

নিউজ ডেস্কঃ রংপুরে ডাকাতি ও ছিনতাই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আব্দুল মতিন ওরফে মিলন (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ভোররাতে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেকানি পাইকারপাড়া গ্রামের মৃত শাহজাহান আলী বাদশার ছেলে।

পুলিশ জানায়,মিলনের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। ২০০৮ সালের ১ জানুয়ারি মামলাটি করেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মোল্লাপাড়া গ্রামের সাইফুল ইসলাম। মামলার চার্জশিট দেওয়া হয় একই বছরের ১৭ মে। মামলাটি নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। সাক্ষ্যপ্রমাণ শেষে গত বছরের ২৬ এপ্রিল নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহাবুবুল আলম তাকে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার আগে থেকেই মিলন পলাতক ছিলেন। রংপুর ডিবি পুলিশের ওসি জাহিদুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি জাহিদুর রহমান চৌধুরী জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন