News71.com
 Bangladesh
 20 May 17, 11:19 AM
 231           
 0
 20 May 17, 11:19 AM

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৩, আহত ৫।।

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৩, আহত ৫।।

নিউজ ডেস্কঃ সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায় স্থানীয় একটি রোলিং মিলের সামনে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শনিবার, ২০ মে সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনিকা রানী দাশ (৪৫),মো. সোলায়মান (৬০) ও মো. নাসির (৫০)।

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে মীরসরাইয়ের বারৈয়ারহাট যাওয়ার পথে যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন