News71.com
 Bangladesh
 20 May 17, 01:59 PM
 234           
 0
 20 May 17, 01:59 PM

সৌদি আরবের রিয়াদে সোলাই শাখা আওয়ামী লীগের নতুন কমিটি।।  

সৌদি আরবের রিয়াদে সোলাই শাখা আওয়ামী লীগের নতুন কমিটি।।   

নিউজ ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদের সোলাই শাখা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কাজী ওয়ায়েছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রিয়াদ আওয়ামী লীগের সহসভাপতি মো. জাকির হোসেন,শাহিদুল হোক সাহিদ,সহসভাপতি মো. আবদুর রহমান চৌধুরী,রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি মো. শওকত ওসমান,সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মাতবর,শিবচর আওয়ামী লীগের সভাপতি শেখ মোতাহের হোসেন,কোহিনূর হাওলাদার,সোলাই আওয়ামী লীগের সহসভাপতি নওয়াব বেপারী,মঞ্জুরুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, মহানগর যুবলীগের সহসভাপতি সৈয়দ টিপু সুলতান,নাসিম শাখা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান,লাকসাম মোনহরগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম টিপু,যুগ্ম সম্পাদক মো. সোহাগ হোসেন প্রমুখ। সভায় কাজী ওয়ায়েছকে সভাপতি,শেখ শফিককে সাধারণ সম্পাদক এবং মোতাহার বাগমারকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট রিয়াদ সোলাই শাখা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন