News71.com
 Bangladesh
 20 May 17, 02:15 PM
 201           
 0
 20 May 17, 02:15 PM

রমজান উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৯ দিনের দীর্ঘ ছুটি শুরু।।

রমজান উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৯ দিনের দীর্ঘ ছুটি শুরু।।

নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার থেকে দীর্ঘ ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। পবিত্র রমযান ও ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে এই ছুটি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী,আগামী ৩ জুলাই পর্যন্ত একাডেমিক সকল কার্যক্রম ছুটি থাকবে। তবে ২০ মে থেকে আগামী ১৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ চাইলে ক্লাস-পরীক্ষা নিতে পারবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসান লজিস্টিক সাপোর্ট দিবেন।

এদিকে আগামী ২৭ মে পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। ছুটি শেষে ২৮ মে থেকে ১৯ জুন পর্যন্ত সকল প্রশাসনিক কার্যক্রম চলবে। তবে পবিত্র রমযান ও ঈদুল ফিতর উপলক্ষে ২০ জুন থেকে আগামী ৩ জুলাই পর্যন্ত প্রশাসনিক কাজ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ছুটি শেষে আগামী ৪ জুলাই থেকে সকল একাডেমিক ও প্রশাসনকি কার্যক্রম যথারীতি চলবে। উল্লেখ্য,আগামী ২০জুন থেকে ২ জুলাই পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে। ৩ জুলাই শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন