News71.com
 Bangladesh
 20 May 17, 02:17 PM
 177           
 0
 20 May 17, 02:17 PM

আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক পরীক্ষা আগামী ২১ জুলাই।।  

আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক পরীক্ষা আগামী ২১ জুলাই।।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক পরীক্ষার তারিখ পিছিয়ে আগামী ২১ জুলাই নির্ধারণ করা হয়েছে। বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,নৈর্ব্যক্তিক পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশতঃ পরিবর্তন করা হলো। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ জুলাই। এছাড়া গত ১৩ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য অংশ,ঘোষণা নির্দেশনা ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বিলম্ব ফি ২০০ টাকা দিয়ে আগামীকাল ২১ মে পর্যন্ত পরীক্ষার জন্য ফরম জমা দেয়া যাবে। বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে আজ এ তথ্য জানা যায়। আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক পরীক্ষা ২ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এখন ২১ জুলাই শুক্রবার সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুল নম্বর অনুযায়ী পরীক্ষার স্থান পরীক্ষার্থীদের বার কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়ে দেবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন