
নিউজ ডেস্কঃ বাংলাদেশের কৃষি উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সোসাইটি (বিএইএস)।
সংবর্ধনা প্রাপ্ত ব্যক্তি হলেন- কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল হালিম,খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি ড. সু লাউত্জ,হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম,ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লাহ,বাকৃবি জার্মপ্লাজম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম,বাংলাদেশ কৃষি গবেষণা পারিষদের কার্যনির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল উদ্দিন,কৃষি সম্প্রসারণ বিভাগের মহা-পরিচালক ড. গোলাম মারুফ,বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মহা-পরিচালক ড. আবুল কালাম আযাদ,এনএসএফ ইন্টারন্যাশনালের কনসালটেন্ট ড. ক্রেইং এ মেসনার,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী।