News71.com
 Bangladesh
 20 May 17, 03:22 PM
 226           
 0
 20 May 17, 03:22 PM

বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষিতাদের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে ।। যুগ্ম কমিশনার-ডিবি  

বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষিতাদের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে ।। যুগ্ম কমিশনার-ডিবি   

নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। আজ শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন,যারা এমনটা করেছে,তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করা হবে।

আব্দুল বাতেন বলেন,বনানীর ধর্ষণ মামলার দু’জন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। আজ সাফাতের ড্রাইভার বিল্লালের রিমান্ড শেষ হবে, তাকে আজ আদালতে হাজির করা হবে। অপরদিকে কাল দেহরক্ষী রহমতের রিমান্ড শেষে আদালতে তোলা হবে। আরেক প্রধান আসামি নাঈম আশরাফের রিমান্ড চলছে জানিয়ে ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন,নাঈমের রিমান্ড চলছে,তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না,তবে ঘটনা সম্পর্কে আমরা পুরোপুরিই পরিস্কার হয়েছি। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন