News71.com
 Bangladesh
 20 May 17, 11:55 PM
 221           
 0
 20 May 17, 11:55 PM

বাংলাদেশ বর্তমানে উন্নয়নের মহাসড়কে উঠেছে ।। নতুন এফবিসিসিআই সভাপতি  

বাংলাদেশ বর্তমানে উন্নয়নের মহাসড়কে উঠেছে ।। নতুন এফবিসিসিআই সভাপতি   

নিউজ ডেস্কঃ এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন,বর্তমান সরকার দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে ইকোনোমিক জোন করেছে। এ কারণে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ উঠেছে। সেটা ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। আজ শনিবার দুপুর এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন,বর্তমানে ব্যাংকের সুদের হার শতকরা ১১-১২ ভাগ,আর ফাইনান্স কোম্পানির সুদের হার ১৩-১৪ ভাগ। সুদের হার কমাতে এফবিসিসিআই এর নব-নির্বাচিত কমিটি কাজ করবে। এ সময় এফবিসিসিআইয়ের নবনির্বাচিত জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম ও সহ-সভাপতি মুনতাকিম আশরাফ,পরিচালক রেজাইল করিম রেজনু,গোলাম আশফিয়াসহ চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের পরিচালকরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন