
নিউজ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী বলেছেন,গত তিন বছর ধরে একটি অনির্বাচিত সরকার আমাদের ঘাড়ে চেপে বসে আছে। অথচ আমাদের সাংগঠনিক শক্তি নেই তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার। আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে। তাই নিজেদের অস্থিত্ব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে একযোগে কাজ করে যেতে হবে। আজ শনিবার দুপুরে জেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,আগামী নির্বাচন হবে গণতন্ত্র রক্ষার নির্বাচন। কাজেই গণতন্ত্র রক্ষার সংগ্রামে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একইভাবে সংগ্রাম এবং নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যেতে হবে।
জেলা বিএনপির সভাপতি মোঃ নজমুল হক সনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের রাহজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. রুহুল কবির তালুকদার রিজভী। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত পাইন,কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মতিন, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।