
নিউজ ডেস্কঃ প্রধামন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন,সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড খুব শিগগিরই ঘোষণা করা হবে। তিনি বলেন,সাংবাদিকদের ওয়েজ বোর্ড গঠনের জন্য ইতোমধ্যেই সরকার বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। আজ দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে বিএফইউজের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর তথ্যউপদেষ্টা এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তার নীতিগত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সে অনুযায়ী মন্ত্রণালয় ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিয়োগ সম্পন্ন করেছে। অনুষ্ঠানে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান,পুলিশ কর্মকর্তাগণ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।