News71.com
 Bangladesh
 21 May 17, 12:00 PM
 209           
 0
 21 May 17, 12:00 PM

খাগড়াছড়িতে আজ সকাল-সন্ধ্যা হরতাল।।  

খাগড়াছড়িতে আজ সকাল-সন্ধ্যা হরতাল।।   

নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে আজ রবিবার,২১ মে সকাল-সন্ধ্যা হরতাল ও অবরোধ চলছে। ভাড়ায় মোটরসাইকেল-চালক ছাদিকুল ইসলাম হত্যাকাণ্ডসহ ইউপিডিএফ ও জেএসএসসহ আঞ্চলিক পাহাড়ি সংগঠনগুলোর গুম,অপহরণ ও অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ও বাঙালি ছাত্র পরিষদের হরতাল চলছে।

অবরোধ ও হরতালের কারণে জেলায় আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাটও বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে জেলা সদরের বাইরেও বিভিন্ন উপজেলাগুলোতে পিকেটিং হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন