News71.com
 Bangladesh
 21 May 17, 02:41 PM
 195           
 0
 21 May 17, 02:41 PM

বনানীতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নাঈমের ডিএনএ পরীক্ষার অনুমতি।।  

বনানীতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নাঈমের ডিএনএ পরীক্ষার অনুমতি।।   

নিউজ ডেস্কঃ রাজধানী বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নাঈম আশরাফের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ- সিআইডি’র ফরেনসিক বিভাগকে এ পরীক্ষার নির্দেশনা দেয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন আজ রবিবার দুপুরে এ আদেশ দেন।

একই সঙ্গে ধর্ষণের ঘটনার ভিডিওচিত্র উদ্ধারের জন্য মামলার অপর দুই আসামি সাফাত ও সাদমানের জব্দ করা পাঁচটি মোবাইল সেট এবং তাদের ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংক ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর অনুমতি দেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন