
নিউজ ডেস্কঃ ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে তিন অপহরণকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যামব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। আজ রবিবার দুপুরে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় হয় বলে র্যা ব জানায়। অপহরণকারীরা হলো-সাদ্দাম হোসেন,ফয়সাল ও মোখলেসুর রহমান। র্যাব-৮ ফরিদপুরের ক্যাম্পের কম্পানি কমান্ডার রইছউদ্দিন জানান,গতকাল শনিবার রাত ১১ টার দিকে শহরের ঝিলটুলী অনাথের মোড় এলাকা থেকে সরকারি কাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষে ছাত্র অমিত কুমার ঘোষকে (২২) অপহরণ করা হয়।
এরপর অপহরণকারীরা তার কাছে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আজ রবিবার সকালে টাকা দেওয়ার কথা বলে অমিত কৌশলে পালিয়ে র্যাতবকে ঘটনাটি জানায়। খবর পেয়ে র্যা ব সদস্যরা পশ্চিম খাবাসপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় অপহরণ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।