News71.com
 Bangladesh
 21 May 17, 07:34 PM
 228           
 0
 21 May 17, 07:34 PM

সংবিধানের ষোড়শ সংশোধনীর শুনানিতে রাজনৈতিক বক্তব্য না দিতে আহ্বান আপীল বিভাগের

সংবিধানের ষোড়শ সংশোধনীর শুনানিতে রাজনৈতিক বক্তব্য না দিতে আহ্বান আপীল বিভাগের

নিউজ ডেস্কঃ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষকে ‘রাজনৈতিক বক্তব্য’ না দিতে বলেছে আপিল বিভাগ। আজ রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে রাষ্ট্রপক্ষের তৃতীয় দিনের শুনানি শুরু হওয়ার আগেই এই আহ্বান আসে আদালতের কাছ থেকে। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজাও ছিলেন। যুক্তিতর্ক শুরুর আগে আদালত অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলে,এটি খুবই গুরুত্বপূর্ণ মামলা। রাজনৈতিক বক্তব্য রাখবেন না,সাইড টক করবেন না। কোর্টের ডেকোরাম মেইনটেইন করতে হবে। ইমোশনকে কন্ট্রোল করতে হবে।

আপিলের আবেদনের শুনানি গ্রহণের দিন অ্যামিচি কিউরি ঠিক করে দেওয়ার কথা তুলে ধরে আদালত আর কাউকে অ্যামিকাস কিউরিয়া হিসেবে নেয়ার কিংবা কোনো সাজেশন্স’ থাকলে তা দিতে মাহবুবে আলমকে আহ্বান জানান। তখন তিনি বলেন, সাজেশন্স দিব না। আদালত বলে,এখানে পলিটিক্যাল সাবমিশন শুনব না। সাংবিধানিক বিষয়ে শুনানি করতে হবে। অ্যাটর্নি জেনারেল বলেন,সাংবিধানিকভাবে যদি বঙ্গবন্ধুর কথা চলে আসে তখন কী হবে?এছাড়া সাংবিধানিক বিষয় নিয়ে কথা বলতে গেলে পলিটিক্যাল বিষয়গুলো আসবেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন