News71.com
 Bangladesh
 21 May 17, 08:46 PM
 228           
 0
 21 May 17, 08:46 PM

নাটোরের সিংড়ায় কৃষক হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড ।।  

নাটোরের সিংড়ায় কৃষক হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড ।।   

নিউজ ডেস্কঃ নাটোরের সিংড়া উপজেলার দামকুড়ি গ্রামের কৃষক লোকমান আলী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুর দুইটায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন । যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- একই উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত সেকান্দার মোল্লার ছেলে আঙ্গুর মোল্লা (৩০),আব্দুল লতিফের ছেলে ফারুক হোসন (২৮), আনন্দনগর গ্রামের মোজাহার মোল্লার ছেলে মিঠু (৪০),করচমারিয়া গ্রামের মজিবর মোল্লার ছেলে সোহাগ (৩৫) ও বগুড়ার চকসুত্রাপুর এলাকার আমির উদ্দিনের ছেলে নয়ন (২৮)। আর খালাসপ্রাপ্ত অপর দুইজন হলেন-ছাতারদিঘি গ্রামের মৃত রং লালের ছেলে নাসির উদ্দিন (৩০) ও একই এলাকার মিলন হোসেন (৩৫)।

এ ঘটনার সত্যতা স্বীকার করে নাটোর কোর্ট পরিদশর্ক (ওসি) নাসির উদ্দিন জানান, ২০১৩ সালের ৭ এপ্রিল (রবিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে কালিগঞ্জ বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন কৃষক লোকমান আলী। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সিংড়া থানায় সাধারণ ডায়রি করেন। পরে ১৪ এপ্রিল (রবিবার) বিকেলে করচমারিয়া গ্রামে তার শ্বশুরবাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে দুগর্ন্ধ বের হলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খোলা হলে সেখানে লোকমান আলীর মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি আরো জানান,এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় দেন। মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভাকেট আলী আজগর এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভাকেট শহিদুল ইসলাম নোমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন