News71.com
 Bangladesh
 21 May 17, 10:25 PM
 279           
 0
 21 May 17, 10:25 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের হাতে বাবা খুন ।।  

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের হাতে বাবা খুন ।।   

নিউজ ডেস্কঃ আজ রবিবার নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর হাজীগঞ্জের আদর্শ এলাকায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। নিহত ইব্রাহিম হোসেনের (৫৫) লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের রয়েছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন,ইব্রাহিমের ছেলে ফয়সাল হোসেন মাদকাসক্ত ছিলো। মাদক সেবনের কারণে প্রায়ই ফয়সাল বাসার সামগ্রী বাইরে বিক্রি করে দিতো। আজ রবিবারও মাদক সেবন করায় ফয়সালকে বকাবকি করেন তার বাবা। এতে ক্ষুব্দ হয়ে ফয়সাল বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা ফয়সালকে আটক করে পুলিশে দেয় বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন