News71.com
 Bangladesh
 22 May 17, 01:06 PM
 203           
 0
 22 May 17, 01:06 PM

সুন্দরবনে বাঘের হামলায় নিহত ১ ।।

সুন্দরবনে বাঘের হামলায় নিহত ১ ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহীনে বাঘের হামলায় সবদুল খাঁ নামের এক মৌয়াল নিহত হয়েছেন। নিহত সবদুল খাঁ ওরফে খোকন খাঁ (৫০) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আয়জুদ্দীন খাঁর ছেলে। আজ সোমবার ভোর ৫টার দিকে সুন্দরবনে তালপট্টি এলাকা থেকে ঘুমন্ত অবস্থায় নৌকা থেকে বাঘ তাকে ধরে সুন্দরবনের ভেতর নিয়ে যায়। বুড়িগোয়ালীনি স্টেশন কর্তকর্তা বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সবদুল খাঁর সঙ্গী মৌয়াল আব্দুর রাজ্জাক ও আলমগীরসহ স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমান জানায়,রাত্রে বাঘটি তাকে টেনে হিঁচড়ে বনের ভেতর নিয়ে যায়। পরবর্তীতে সঙ্গীরা দলবদ্ধভাবে বনের ভেতর থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন