News71.com
 Bangladesh
 22 May 17, 06:06 PM
 176           
 0
 22 May 17, 06:06 PM

গোপালগঞ্জে জমিজমা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৫।।  

গোপালগঞ্জে জমিজমা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৫।।   

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ শহরতলীর বোড়াশীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মারাত্মক আহত আটজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানিয়েছেন, বোড়াশী পশ্চিমপাড়া গ্রামে একটি বিরোধপূর্ণ জায়গা নিয়ে আয়ুব মোল্লা ও শাহাজাহান মোল্লার মধ্যে বিরোধ চলছিল। আজ সোমবার সকালে ওই জায়গার বিরোধ মেটাতে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠাকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পক্ষ সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত আটজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি আরো জানান, এই ব্যাপারে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ এলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন