
নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র রমজানে কোনো বার বা ক্লাবে মদ ও জুয়ার আসর বসলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ সোমবার দুপুরে নগর ভবনে রমজান উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। মেয়র বলেন,রমজানে বার ও ক্লাবে মদ ও জুয়ার আসর বসলে তা কঠোরভাবে দমন করা হবে। যতো প্রভাবশালী হোক না কেন,কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হবে না।