News71.com
 Bangladesh
 22 May 17, 06:13 PM
 237           
 0
 22 May 17, 06:13 PM

বনানীর রেইনট্রি হোটেলকে দেওয়া শুল্ক গোয়েন্দার নোটিশ হাইকোর্টে স্থগিত, আপিল বিভাগে খারিজ।।  

বনানীর রেইনট্রি হোটেলকে দেওয়া শুল্ক গোয়েন্দার নোটিশ হাইকোর্টে স্থগিত, আপিল বিভাগে খারিজ।।   

নিউজ ডেস্কঃ বনানীর রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দেওয়া নোটিশের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার শুল্ক গোয়েন্দা অধিদফতরের দেয়া নোটিশের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ওই নোটিশের বৈধতা প্রশ্নে রুলও জারি করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। এরপর সেই স্থগিতাদেশ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দেওয়া নোটিশের কার্যক্রম বহাল থাকলো।

গত ১৫ মে শুল্ক গোয়েন্দা অধিদফতরের পক্ষ থেকে রেইনট্রি হোটেলের এমডি শাহ মোহাম্মদ আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা অধিদফতরে হাজির হয়ে তার হোটেলে পাওয়া বেআইনি মাদকদ্রব্য বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন আদনান হারুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন