News71.com
 Bangladesh
 22 May 17, 06:17 PM
 179           
 0
 22 May 17, 06:17 PM

পাঠ্যপুস্তকে নতুন ভুল যাতে না হয় সেদিকটায় সজাগ দৃষ্টি রাখার আহবান জানালেন শিক্ষামন্ত্রী নাহিদ  

পাঠ্যপুস্তকে নতুন ভুল যাতে না হয় সেদিকটায় সজাগ দৃষ্টি রাখার আহবান জানালেন শিক্ষামন্ত্রী নাহিদ   

নিউজ ডেস্কঃ বই ছাপানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,নিখুঁত বই ছাপাতে হবে। গত বছর যেসব ভুল হয়েছিল,সেগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। পাঠ্যপুস্তকে ফের নতুন কোন ভুল যাতে না হয়,সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সামান্য ভুলের কারণে একটি বড় অর্জনও ম্লান হয়ে যেতে পারে। কোন ভুল হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তার দায় নিতে হবে। আজ মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অডিটোরিয়ামে ২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন,বিনামূল্যের পাঠ্যপুস্তক প্রণয়ন,মুদ্রণ ও বিতরণ একটি বিশাল কার্যক্রম। এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আরো সতর্কতার সাথে কাজ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর হাতে বছরের শুরুতে বই পৌঁছে দিতে চাই। এর কোনো ব্যত্যয় করা যাবে না। এখানে ব্যর্থতার কোনো সুযোগ নাই। বই ছাপানো, তৈরি করা এবং বিতরণ কার্যক্রম দেশের মানুষের কাছে একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন