News71.com
 Bangladesh
 22 May 17, 06:19 PM
 197           
 0
 22 May 17, 06:19 PM

আগামী বুধবার সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি ।। রুহুল কবির রিজভী

আগামী বুধবার সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি ।। রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে আগামী ২৪ মে বুধবার রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। এ সমাবেশ উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুতি নিতে শুরু করেছে বলে রিজভী জানান। রিজভী বলেন,দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই পুলিশি তল্লাশি চালিয়ে হানা দিয়েছে। আগামী বুধবার বিকেলে এর প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবো। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।

জানা যায়,গতকাল রবিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সেইসাথে বেগম জিয়ার গুলশান কার্যালয়ে কেন তল্লাশি চালানো হয়েছে সরকারের কাছে তার ব্যাখ্যা চাওয়া হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। নিজ কার্যালয়ে পুলিশি অভিযানের প্রেক্ষিতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সাথে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী,২৪ মে সোহরাওয়ার্দী উদ্যানে তল্লাশির প্রতিবাদে সমাবেশ হবে। সমাবেশের অনুমতি না দিলে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন