News71.com
 Bangladesh
 22 May 17, 06:34 PM
 213           
 0
 22 May 17, 06:34 PM

সন্মেলন শেষে মক্কা-মদিনায় উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিয়াদ ত্যাগ

সন্মেলন শেষে মক্কা-মদিনায় উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিয়াদ ত্যাগ

নিউজ ডেস্কঃ আরব ইসলামিক আমেরিকান সামিটে'যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করতে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে মদিনায় পৌঁছেছেন। সৌদি বাদশাহর আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সামিটে'যোগ দিতে গত শনিবার রাতে রিয়াদে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আজ সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ২৫ এ সৌদি রয়্যাল ফ্লিটের একটি উড়োজাহাজে করে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি আরবের ডেপুটি প্রিন্স সৌদ বিন খালেদ আল ফয়সাল। প্রধানমন্ত্রী মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করবেন এবং পরে মহানবীর (সা.) রওজা মোবারক জিয়ারত করবেন। সন্ধ্যায় আকাশ পথে জেদ্দা গিয়ে পরে সড়কপথে মক্কায় পৌঁছে ওমরাহ পালন করার কথা রয়েছে তাঁর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন